ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

"আমি দলের বাইরে কখনো কিছু চিন্তা করিনি"- রাজু আহাম্মেদ রাজু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা ১নং সাতপোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী জনাব মোঃ রাজু আহাম্মেদ রাজু বলেন, আলোকিত সাতপোয়া ইউনিয়ন গড়তে শিক্ষা ঐক্য উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সেবা সমূহকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগনের কাছে পৌছে দেওয়াই আমার লক্ষ্য।


তিনি আরও বলেন,অর্থ,পেশী শক্তি ও আধিপত্য দিয়ে নয়,গরীব দূঃখীর ন্যায্য অধিকার রক্ষা,প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে সাতপোয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার সুষমও উন্নয়ন,ও দরিদ্র বিমোচন করে একটি সুন্দর তথ্যপ্রযুক্তি নির্ভর আলোকিত জনপদ গড়তে সাতপোয়া ইউনিয়ন বাসী যেন তাদের আমানত ভোটাধিকার প্রয়োগ করে আমাকে একজন সেবক হিসেবে নির্বাচিত করে এটাই আমার প্রত্যাশা।”


জানা যায়, নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোঃ রাজু আহাম্মেদ রাজু দীর্ঘ দিন যাবৎ সমাজের অবহেলিত পিছিয়েপড়া পরিবারে ছেলে-মেয়েদের লেখা-পড়ার জন্য সহযোগীতা ও বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে যোগদান সহ আর্থিক অনুদান প্রদান, পবিত্র ঈদ উল আযহা ও ঈদ উল ফিতরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ত্রান সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন। চলমান করোনা ভাইরাস প্রার্দুভাবে প্রতিরোধে সরকারী বিধি নিষেধ প্রয়োগ করায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ানো অব্যাহত ও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কহীনদের মাঝে মাস্ক বিতরন অব্যাহত রেখেছেন।


মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হবার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এম পি মহোদয় এর নির্দেশে তিনি ত্রাণ বিতরণ সহ দলীয় বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আছেন ।


দর্লীয় মনোনয়ন সংগ্রহের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ রাজু আহাম্মেদ রাজু বলেন, “আমি দলীয় চেতনা থেকে কখনো আদর্শচ্যুত হইনি এবং দলের বাইরে কিছুই চিন্তা করিনি। চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে ১নং সাতপোয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ সহ সভা, সমাবেশ অব্যাহত রেখেছি এবং সবসময় দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি।

এছাড়া প্রতিটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থী এবং দলীয় সব কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ।”


মহামারী করোনা কালীন সময়ে এলাকার সাধারণ মানুষের সাথে ছিলেন, আগামীতেও এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি, ইউনিয়ন বাসীকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে যুবকদের উদ্যোক্তা হিসাবে তৈরি করছেন। উন্নয়নের সকল কাজ করে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ রাজু আহাম্মেদ রাজু।


এ ছাড়াও আসন্ন ১নং সাতপোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মোঃ রাজু আহাম্মেদ রাজু।প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে দলকে সংঘবদ্ধ রাখতে কাজ করে যাচ্ছেন । সবার পরিচিত মুখ মোঃ রাজু আহাম্মেদ রাজু ।

মোঃ রাজু আহাম্মেদ রাজুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাতপোয়া ইউনিয়ন বাসী।


ads
ads
ads

Our Facebook Page

↑